সরিষাবাড়ীতে ধানের শীষের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ধানের শীষের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



সরিষাবাড়ীতে ধানের শীষের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ

জামালপুর প্রতিনিধি : ‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আওনা ইউনিয়নের জন্নাথগঞ্জ ঘাট বাজার এলাকায় এ গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়। জামালপুর জেলা বিএনপি’র সভাপতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়।

আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন আওনা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আতিকুর রহমান আতিক।
পথ সভাটি পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হাই, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আজাদ, ইলিয়াস, রাজ্জাক, আওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শিপন মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিমন, আওনা ইউনিয়ন যুবদলের যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

বাংলাদেশ সময়: ২২:০৪:২৫   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
দেশে এলপিজির কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ