দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার মূল কারিগর। তবে বিগত ফ্যাসিস্ট সরকার এই সম্মানিত শিক্ষকদের দিয়ে ভোট চুরির মতো জঘন্যতম অপরাধ করতে বাধ্য করেছিল। আওয়ামী লীগ দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।

আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ১৯৭২ সালের পর এমপিওভুক্ত শিক্ষকদের সম্মানিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিলে শিক্ষক ও কর্মচারীদের সম্মান নিশ্চিত করা হবে এবং তাদের যুক্তিসঙ্গত দাবি পূরণে কাজ করা হবে।

ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দিয়ে সহযোগিতা করতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভায় শিক্ষক নেতা মো. তোফাজ্জল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক মো. আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম-সম্পাদক মো. এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধান।

এর আগে আজ শুক্রবার বেলা ১১টায় তিনি হিলি স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:২৭   ৫৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ