কালশীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালশীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



কালশীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর পল্লবী থানাধীন কালশী রোডে একটি বহুতল ভবনের ছয় তলায় পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কারখানাটি কালশীর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের ওপর তলায় অবস্থিত।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার পর ওই বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০টা ১২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যে পল্লবী ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের কাজ শুরু করে। এরপর ধারাবাহিকভাবে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুন নির্বাপনের পর ক্ষয়ক্ষতির হিসাব বলা যাবে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে ভবনটির ছয়তলায় বিস্ফোরণের শব্দ হয়। এরপর ফ্লোরটির বিভিন্ন জানালা থেকে আগুনের লাভা বের হতে থাকে।
মুহূর্তেই ঘটনাস্থলের আশপাশে লোকজনের ভিড় জমে যায়। তাদের থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হাজির হয়। রাত সোয়া ১১টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা মো. বিপ্লব কালের কণ্ঠকে বলেন, ভবনটির নিচতলা ও দোতলায় কমিউনিটি সেন্টার। তার ওপরের ফ্লোরগুলো পোশাক কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শুক্রবার ওই কারখানাগুলো বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৬   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ