আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল

আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে সভাপতিত্ব করেন সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোবারক হোসাইন সোহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সমাজকল্যাণ সম্পাদক, দুপ্তারা ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা এমপি পদপ্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার উপজেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

মিছিল শেষে আয়োজিত পথসভায় অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, “জামায়াতে ইসলামী গত ১৫ বছর ধরে শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলার কারণেই নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। এখনও আমাদের নেতাকর্মীরা হুমকি, ধমকি ও পেশিশক্তির মুখে পড়ছেন। কিন্তু এখন আমরা এসবের তোয়াক্কা না করে লক্ষ্যের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”

পথসভা শেষে আগামী কর্মসূচি হিসেবে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের “লগি-বৈঠার তা-বে” নিহতদের স্মরণে এবং দোষীদের বিচারের দাবিতে এক বিশাল সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৬   ১৯৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ