ন্যায্য দাবিতে বন্দর-নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার মাসুদুজ্জামানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যায্য দাবিতে বন্দর-নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার মাসুদুজ্জামানের
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



ন্যায্য দাবিতে বন্দর-নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “শুধু কদম রসুল সেতু নয়, যেকোনো ন্যায্য দাবিতে বন্দরবাসী ও নগরবাসীর পাশে থাকব।”

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার একরামপুর তালতলা এলাকায় ‘বন্দর উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার করেন। পরে তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিও পালন করেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “প্রায় ৮ থেকে ১০ দিন আগে নাসিকের সঙ্গে আমার একটি বৈঠক হয়। সেখানে নাসিক আমাদের আশ্বস্ত করেছে যে, একটি কোরিয়ান কোম্পানি কদম রসুল সেতুর কাজ পেয়েছে এবং তারা কাজও চালিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে বলে আশ্বাস দিয়েছে নাসিক। যদি কোথাও ল্যান্ডিং সংক্রান্ত সমস্যা হয়, তা পরবর্তীতে সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, “বন্দরের কদম রসুল সেতুর দাবি শুধুমাত্র আবেগের নয়, এটি বন্দরের মানুষের প্রাণের ও বাস্তবতার দাবি। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা বঞ্চিত। ৬৫ থেকে ৭৫ সালের মধ্যে যারা জন্মেছি, তাদের জন্য শীতলক্ষ্যা নদী শুধু স্মৃতি নয়, ভালোবাসার প্রতীক।”

মাসুদুজ্জামান বলেন, “আজও আমাদের নদী পারাপারে টাকা দিতে হয়। সাধারণ মানুষের পকেট থেকে এইভাবে টাকা নেওয়া অন্যায্য। এখনো ৭-৮টি ঘাটে এমন অবস্থা চলছে। নাগরিকদের কাছ থেকে এইভাবে পয়সা নেওয়ার যৌক্তিকতা দেখি না। ২০২৫ সালে এসেও এমন কষ্ট সহ্য করা যায় না।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ঘাট ব্যবস্থার নামে টেন্ডার প্রথা যেন দাসপ্রথার মতো। সরকারি লোক ও রাজনৈতিক প্রভাবে থাকা ঠিকাদাররা লাভবান হন, আর জনগণের পকেট থেকে অর্থ বের হয়ে যায়। ভবিষ্যতে এই টেন্ডার প্রথা বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু কদম রসুল সেতুর দাবি নয়, বন্দরের সার্বিক উন্নয়নের দাবি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বন্দর ও নগরবাসীর যে কোনো ন্যায্য দাবিতে আমি পাশে থাকব।”

সভায় সভাপতিত্ব করেন বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ কবির হোসেন। সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব আব্দুল লতিফ রানা।

এসময় উপস্থিত ছিলেন— আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ফোরামের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, সাংবাদিক সাব্বির আলম সেন্টু, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪১   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী
পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি
আমাদের স্লোগান হবে তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ইতিহাসের শিক্ষা নিয়েই রাষ্ট্র পরিচালনার আহ্বান তথ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ