একক নামে সিমকার্ড কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একক নামে সিমকার্ড কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



একক নামে সিমকার্ড কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৭টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সন্ত্রাসীরা অবৈধ সিমকার্ড ব্যবহার করে নানাভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে ভবিষ্যতে ২টিতে কমিয়ে আনা হবে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা হবে সর্বোচ্চ ৭টি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে।

তিনি আরও জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য কাজ করছে সরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৫:২০:০৩   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ