হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করেছি: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করেছি: পরিবেশ উপদেষ্টা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করেছি: পরিবেশ উপদেষ্টা

হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে একটা সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ–যুক্তরাজ্য হাইড্রো-মেট সহযোগিতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, এনজিওর প্রকল্পগুলো টেকসই হতে হলে কোনো একটা মেকানিজমে সরকারের সঙ্গে কাজ করা উচিত। আমি দায়িত্ব নিয়ে দেখলাম, সবচেয়ে অবহেলিত হাওর অধিদফতর। কিন্তু এদের কোনো সাংগঠনিক কাঠামো নতুন করে অনুমোদন হয়নি। হাওর ও জলাভূমি অধ্যাদেশের খসড়া করেছি। এ বিষয়ে আমরা কাজ করছি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি আইনের অধীনে কোনো সুরক্ষা আদেশ হয়নি। হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে একটা সুরক্ষা আদেশের খসড়া এরইমধ্যে তৈরি করেছি। গেজেটেড হয়ে গেলে হাওরকে কৃষিবান্ধব ও পরিবেশবান্ধব করতে পারব। হাওরকে কেন্দ্র করে প্রত্যেকটি অধিদফতর তাদের নির্দিষ্ট কাজগুলো করতে পারবে।

তিনি বলেন, হাওর ও জলাভূমি অধ্যাদেশ সংসদে পাশ হলে একটা ভালো জনবল আমরা হাওর অধিদফতরে পাব। এতে হাওরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় কাজ করতে পারব।

আপাতত ইউকে-মেটাফেসের সঙ্গে চুক্তিটি অল্প সময়ের জন্য জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইউকেতে আবহাওয়ার বার্তাটা সুন্দর করে দেয়। এটিতে তারা অনেক উন্নত। আর্থিক সক্ষমতার অভাবে আমরা এটি পারি না। আগামী ছয় মাস এই চুক্তির অধীনে ইউকে আমাদের সক্ষমতা বাড়িতে দেবে যে কিভাবে ড্যাটা এনালাইসিস করতে হয়। প্রকৃত বৃষ্টিপাত কত হচ্ছে এটি যেন জানতে পারি, সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ যেন দিতে পারি।

‘আবহাওয়াবিদরা প্রায় সময়ই বলেন, বন্যা আসবে জানতাম না। উজানে ভারি বৃষ্টি হলে কখন কোন সময় কোনদিক দিয়ে প্রবাহিত হতে পারে সঠিকভাবে বলা যায় না। জলবায়ু পরিবর্তনের সময়ে এই ঝুঁকিগুলো আরও বাড়বে’, যোগ করেন পরিবেশ উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৯   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা
শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ