পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হয়না - রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হয়না - রিজওয়ানা হাসান
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



পরিবেশ ধ্বংসের  বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হয়না - রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হতে পারে না। দেশের নদী, বন ও জলাভূমি রক্ষা এখন টিকে থাকা, ন্যায্যতা ও মানব মর্যাদার প্রশ্ন। প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং প্রকৃতিবান্ধব।

উপদেষ্টা আজ রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর ৮ম সমাবর্তন অনুষ্ঠান রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উদ্বোধন করেন এবং সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বর্তমান প্রজন্মের জীবনযাপন, ভোগ, সৃজনশীলতা ও নেতৃত্বের সিদ্ধান্ত তাদের এবং পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি নবীন গ্র্যাজুয়েটদের শব্দদূষণ ও প্লাস্টিক দূষণ রোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে দায়িত্ববোধ, সততা ও টেকসই চিন্তাধারাকে জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে উল্লেখ করে নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, প্রতিটি পেশা, উদ্ভাবন ও নীতি পৃথিবীকে হয় সুস্থ করতে পারে, নয় ক্ষতিগ্রস্ত করতে পারে -তাই সর্বদা সুস্থতার পথকেই বেছে নিতে হবে। তিনি বলেন, ‘আজ তোমরা সাফল্যের প্রতীক হিসেবে গাউন ও ক্যাপ পরেছো, কাল দায়িত্বের প্রতীক পরবে। সাহস ও সততার সঙ্গে এগিয়ে চলো, মানুষের, দেশের ও পৃথিবীর প্রতি দায়িত্ব কখনো ভুলে যেওনা।’

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ULAB-এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দা মাদিহা মুরশেদ, প্রধান বক্তা ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মানজুর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আয়ুব ইসলাম। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি, স্বর্ণপদক ও একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২১:৫০   ২২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ পরিবীক্ষণ টিম - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে - শিক্ষা মন্ত্রী
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ