মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন

প্রথম পাতা » খেলাধুলা » মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন

২০২৪–২৫ মৌসুমের বর্ষসেরা ২৬ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো। প্রতিবারের মতো এবারও ফিফপ্রো ওয়ার্ল্ড ১১-এর বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

সোমবার (২৭ অক্টোবর) এই তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। যেখানে মেসি ও রোনালদোদের পাশাপাশি জায়গা পেয়েছেন সদ্য ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ও বর্তমান সময়ের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল।

এ ছাড়াও গত বছরের ফিফপ্রো বিজয়ী জুড বেলিংহামও এবার টিকিয়ে রেখেছেন নিজের অবস্থান। ফিফপ্রোর সেরা নির্বাচনের জন্য নির্ধারিত সময়সীমা ছিল ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত।

২০২৫ ফিফপ্রো ওয়ার্ল্ড ১১-এর চূড়ান্ত মনোনীতদের তালিকা

গোলরক্ষক

থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)
অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)
জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানচেস্টার সিটি, ইতালি)

ডিফেন্ডার

আশরাফ হাকিমি (প্যারিস সেইন্ট জার্মেইন, মরক্কো)
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
পাও কুবারসি (বার্সেলোনা, স্পেন)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেইন, ব্রাজিল)
নুনো মেন্দেস (প্যারিস সেইন্ট জার্মেইন, পর্তুগাল)
উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স)

মিডফিল্ড

জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনে (নাপোলি, বেলজিয়াম)
লুকা মদ্রিচ (এসি মিলান, ক্রোয়েশিয়া)
জোয়াও নেভেস (প্যারিস সেইন্ট জার্মেইন, পর্তুগাল)
কোল পামার (চেলসি, ইংল্যান্ড)
পেদ্রি (বার্সেলোনা, স্পেন)
ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে)
ভিতিনহা (প্যারিস সেইন্ট জার্মেইন, পর্তুগাল)

ফরোয়ার্ড

লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা)
রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল)
ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর, পর্তুগাল)
মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিশর)
লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)
উসমান দেম্বেলে (প্যারিস সেইন্ট জার্মেইন, ফ্রান্স)
আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩২   ৪৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ