কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে: ডিসি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “সরকার একটি টেকসই বাজার ব্যবস্থা করতে যাচ্ছে, যেখানে কেউ কোনভাবে প্রতারিত হবে না এবং সকলের জন্য সমান অধিকার থাকবে। এই ব্যবস্থা আমরা তৈরি করতে চাই। সেক্ষেত্রে শুধু আইন প্রয়োগের মাধ্যমে সেটি সম্ভব নয়, যদিও আমরা আইন অমান্য ও কোন অপরাধ করলে আইন প্রয়োগ করে থাকি।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতা কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “শুধু বড় বড় ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলোই সিন্ডিকেট করছে না, যেখানে সুযোগ আছে তারা চেষ্টা করছে, আর সুযোগ না পেলে ভিন্ন চিত্র দেখা যায়। আমরা চাই কারো কাছে কোন সিন্ডিকেট থাকবে না এবং সকলের আস্থার জায়গা তৈরি হবে। আমরা যারা সরকারি চাকরি করছি, মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না। মানুষ মনে করে না যে, এখানে গেলে তার সমস্যার সমাধান হবে। আমাদের এ আস্থা তৈরি করতে হবে।”

তিনি আরও জানান, কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে। “কৃষকের মাঠ থেকে তাজা সবজি এনে এখানে চড়া দামে বিক্রি হচ্ছে। সার্বিক বিষয়গুলো নজরদারি করলে আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে।”

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার, পরিচালক (উপসচিব) মোহাম্মদ ইকতিদার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৭   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
‘কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই’
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ