ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ২৯ অক্টোবর ২০২৫, বুধবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৬২ - ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে।
১৮৫১ - রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৮৭৬ - কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮ - কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।
১৮৮৯ - ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।
১৯২০ - ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ - ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ - ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।
১৯২৫ - সুইজারল্যান্ডের লোকোর্নোয় ১২ দিনব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৪ - টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।
১৯৭৪ - জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।
২০০৬ - রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

জন্ম

১৮৭৭ - উইলফ্রেড রোডস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
১৮৭৯ - ফ্রাঞ্জ ভন পাপেন, জার্মান সৈনিক, রাজনীতিবিদ ও চ্যানসেলর।
১৮৮২ - জাঁ গিরাউডউক্স, ফরাসি লেখক ও নাট্যকার।
১৮৯৭ - হিটলারের সহযোগী ও প্রচারক গোয়েবলস।
১৯০৫ - হেনরি গ্রীন, ইংরেজ লেখক।
১৯১১ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯১৮ - কবি তালিম হোসেন।
১৯২০ - বারুজ বেনাসেরাফ, নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিষ্কারক।
১৯২৬ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের প্রধানমন্ত্রী।
১৯৩৫ - ইসাও টাকাহাটা, জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৪১ - মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা।
১৯৪৭ - রবার্ট সার্ভিস, ইংরেজ ঐতিহাসিক।
১৯৪৮ - বিশ্বজিৎ চক্রবর্তী, বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৬৪ - ইয়াসমিন লে বন, ইংরেজ মডেল।
১৯৭১ - ম্যাথু হেডেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮১ - রিমা সেন, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৫ - বিজেন্দর সিং, অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার।
১৯৮৮ - কৃতি খরবন্দা, ভারতীয় অভিনেত্রী।
১৯৯৬ - স্বপ্না বর্মণ, বাঙালি ভারতীয় অ্যাথলেট।

মৃত্যু

১২৬৮ - কনরাডিন, ইতালিয়ান রাজা।
১৭৮৩ - জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
১৯১০ - কালীপ্রসন্ন ঘোষ, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী।
১৯১১ - জোসেফ পুলিৎজার, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।
১৯৩৩ - ফ্রান্সের পল পাইনলেভে, ফরাসি গণিতবিদ ও রাজনীতিবিদ; ৮৪তম প্রধানমন্ত্রী।
১৯৪৯ - জর্জ গার্দিজিয়েফ, আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।
১৯৭১ - আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।

১৯৮৬ - মিমিস ফোটোপুলোস, গ্রিক অভিনেতা, গায়ক ও অ্যাকাডেমিক।
১৯৮৮ - কমলাদেবী চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।
১৯৯২ - অশোক রুদ্র, বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ।
১৯৯৮ - ব্রিটিশ কবি টেড হিউজ।
১৯৯৯ - বিষ্ণু বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার।
১৯৯৯ - গ্রেগ, বেলজিয়ান লেখক ও চিত্রকর।
২০১৩ - শেখ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার।
২০১৩ - গ্রাহাম স্টার্ক, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

ছুটি ও অন্যান্য

বিশ্ব স্ট্রোক দিবস
জাতীয় বিড়াল দিবস

বাংলাদেশ সময়: ১২:১৩:০৫   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে
সরিষাবাড়ীতে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিবেশীর ওপর তাণ্ডব, এলাকাবাসী ক্ষুব্ধ
পেঁয়াজের দাম কম হওয়ায় ক্ষতির মুখে কৃষক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
হকার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ: আশাবাদী এমপি আবুল কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ