ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) হোটেল লেকশোরে এক সেমিনারে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নাই। বলা হলো ৪৮টা দফার ওপর গণভোট করা হবে। সেই আলাপ তো হয়নি আমাদের সাথে।

এতদিন তাহলে কেন এত আলোচনা, এত কসরত করা হলো প্রশ্ন রেখে তিনি বলেন, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন প্রস্তাব ছিল। জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো।

কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, কোনো ঐকমত্য হবে না। তাদের উদ্দেশ্য কী আমরা জানি না। এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায় আমরা জানি না।

আরপিও এবং জোটের প্রতীক নিয়েও যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে বা জোটের যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল সেটাকে সমর্থন করে যাচ্ছে। এটা আমরা আশা করি না। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করছি।

বাংলাদেশ সময়: ১২:৪২:৩৯   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
কারওয়ান বাজারে মুরগির দোকানে ৬০ লাখ টাকা চাঁদাবাজি হয়
ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫
বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ - শিক্ষা প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ