কাল্কি সিনেমার ‘এন্ড ক্রেডিট’ থেকেও বাদ দীপিকার নাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাল্কি সিনেমার ‘এন্ড ক্রেডিট’ থেকেও বাদ দীপিকার নাম
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



কাল্কি সিনেমার ‘এন্ড ক্রেডিট’ থেকেও বাদ দীপিকার নাম

আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এই শর্ত রাখার পর থেকে একের পর এক কাজ হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা সত্ত্বেও কিছু দিন আগেই তিনি বাদ পড়েছেন নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকে।

এবার ‘কাল্কি ২৮৯৮ এডি’র ‘ক্রেডিট’ থেকে বাদ দিয়ে দেওয়া হলো দীপিকার নাম। বিষয়টিকে অপেশাদার বলে তোপ দেগেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

গেল বছরে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে দীপিকাকে। বাস্তবেও সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী।

ছবিটি বর্তমানে দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্মে। সেখানে ছবির শেষে ‘এন্ড ক্রেডিট’-এ ছবির সব অভিনেতা ও কলাকুশলীর নাম থাকলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে দীপিকার নাম।
অথচ ছবিতে দীপিকা অতি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীপিকার এক অনুরাগী।

অভিনেতা ও কলাকুশলীদের নামের তালিকার ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই অনুরাগী। সেই সঙ্গে তিনি লিখেছেন, “ছবির শেষে শুধু নাম দেখানোই ‘ক্রেডিট’ তালিকার কাজ নয়।
একজনের কাজকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান জানানোও এর কাজ। অথচ, ‘কাল্কি’ ছবিতে এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম যুক্ত করা গেল না। এভাবে কোণঠাসা করা হচ্ছে?”

এই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। অন্য অনুরাগীরা ছবির নির্মাতাদের ‘অত্যন্ত অপেশাদার’ বলে কটাক্ষ করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘এই ঘটনা চূড়ান্ত অপেশাদার।
ছবিতে দীপিকা ছিলেন এবং ছবির হয়ে প্রচার পর্যন্ত করেছিলেন। অদ্ভুত বিষয় হলো, ওরা দীপিকাকে অপেশাদার বলে। অথচ বিষয়টা সম্পূর্ণ উল্টো।’

আর এক অনুরাগী লিখেছেন, ‘খুবই নিম্নরুচির পরিচয় এটা। দীপিকাকে আর কিছু করতে হলো না ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাই নিজেদের আসল রূপটা দেখিয়ে দিয়েছে। এবার ওরা কী করবে? কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি দীপিকার মুখটাও বদলে ফেলবে?’

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫৪   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের
গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা - সমাজকল্যাণ মন্ত্রী
কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয় এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত : প্রতিরক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ