জামালপুরে চকলেটের লোভ দেখিয়ে স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত প্রধান শিক্ষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে চকলেটের লোভ দেখিয়ে স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত প্রধান শিক্ষক
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



জামালপুরে চকলেটের লোভ দেখিয়ে স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত প্রধান শিক্ষক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষককে আসামি করে একটি মামলা করেছেন।

​বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার গুঠাইল এলাকায় বাবুর বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক।

​অভিযুক্ত শিক্ষকের নাম মো. শামীম উল বাশার (৪০)। তিনি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা এবং উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ওই শিক্ষক বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যান। পরে শিক্ষকের বাড়ির কাছেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। এরপর অন্যান্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওইদিনই রাতে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

​ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ওই স্কুলছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ইতোমধ্যে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

​জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও এক শিশুর সাথে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪২   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৪, মোট রোগী ৩ হাজার ৮৩৯
অসুস্থ হারুন মাতুব্বরের খোঁজখবর নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা: বিক্ষোভ-অবরোধের পর ওয়াকওভারে পৌরসভা-২ চ্যাম্পিয়ন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ