ডিসির সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন পেল ইলেকট্রিক হুইল চেয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিসির সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন পেল ইলেকট্রিক হুইল চেয়ার
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



ডিসির সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন পেল ইলেকট্রিক হুইল চেয়ার

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সহায়তায় শারীরিক প্রতিবন্ধী মাহিন শাহরিয়ার পেল ইলেকট্রিক হুইল চেয়ার। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মাহিনের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক নিজেই মাহিন শাহরিয়ারের হাতে ইলেকট্রিক হুইল চেয়ারটি তুলে দেন।

এ সময় ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গত সপ্তাহে মাহিনের মা তাকে কোলে করে আমার অফিসে নিয়ে এসেছিলেন। তাদের কষ্ট দেখে আমার খুবই মায়া লেগেছিল। তখনই কিছু আর্থিক সহায়তা দিয়েছিলাম। তারা অনুরোধ করেছিলেন মাহিনের জন্য একটি ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়ার। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, চেষ্টা করবো। পরে জেলা পরিষদের সহযোগিতায় আজ সেই চেয়ারটি দিতে পেরেছি।”

তিনি আরও বলেন, “যাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তারা আসলে সবচেয়ে বড় সংগ্রামী। তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা থাকা উচিত। আমাদের সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান- এমন সন্তানদের যেন চার দেয়ালের মধ্যে আটকে না রাখি। তাদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৮   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ