অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি মার্কিন ডলার

প্রথম পাতা » অর্থনীতি » অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি মার্কিন ডলার
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি মার্কিন ডলার

চলতি অক্টোবরের প্রথম ২৮ দিনে দেশে এসেছে প্রায় ২৩৪ কোটি মার্কিন ডলারের (প্রায় ২ দশমিক ৩৪ ডলার) রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকা। এ হিসাবে ২৮ দিনে প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার বা প্রায় ১০১৯ কোটি টাকার প্রবাস আয়।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৪ কোটি), যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ কোটি ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৯২ কোটি ৫০ লাখ ডলারের। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-২৮ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স এসেছিল ৮৬৭ কোটি ২০ লাখ ডলার।
অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাস আয়ের প্রবাহ ছিল যথাক্রমে—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৫   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ