জামালপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



জামালপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে এগারোটা দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন। অভিযানে ইসলামপুর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান শেষে জব্দকৃত ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল রাত ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে প্রকাশ্যে বিনষ্ট করা হয়। জব্দকৃত এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, “দেশীয় মাছ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময়: ২২:৩১:৫১   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ