জামালপুরে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে, সরকারি কোষাগারে মোটা অঙ্কের অর্থ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে, সরকারি কোষাগারে মোটা অঙ্কের অর্থ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



জামালপুরে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে, সরকারি কোষাগারে মোটা অঙ্কের অর্থ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ও আওনা ইউনিয়নে প্রশাসন কর্তৃক অবৈধভাবে স্তুপ করে রাখা জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে সরকারের কোষাগারে মোটা অঙ্কের অর্থ জমা হয়েছে।

​বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এবং আওনা ইউনিয়নের জব্দকৃত বালুর পয়েন্টে এই নিলাম কাজ সম্পন্ন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

​উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধভাবে বালু স্তুপ করে বিক্রির অপরাধে পিংনা ইউনিয়নের রাধানগর এলাকায় চারটি স্তুপে সর্বমোট ৪ লাখ ৩৯ হাজার ৩৬৭.৫০ ঘন ফুট এবং আওনা ইউনিয়নে ৫৬ হাজার ৭১৫.০৮ ঘন ফুট বালু জব্দ করা হয়।

​পরবর্তীতে সকল সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রশাসন পিংনা ইউনিয়নে প্রতি ঘন ফুট বালুর মূল্য ৩.৪৪ টাকা এবং আওনা ইউনিয়নে প্রতি ঘন ফুট বালুর মূল্য ৩.৬৭ টাকা নির্ধারণ করে। এতে পিংনায় সর্বমোট ১৫ লাখ ১১ হাজার ৪২৪.৫০ টাকা এবং আওনায় ২ লাখ ৮ হাজার ১৪৪.০৮ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়।

​নিলামে পিংনা ইউনিয়নে তিনজন এবং আওনা ইউনিয়নে তিনজন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক নিলামের পর পিংনায় আনোয়ার হোসেন সেন্টু সর্বোচ্চ দরদাতা হিসাবে ১৫ লাখ ৩০ হাজার টাকায় বালু ক্রয় করেন। অন্যদিকে, আওনা ইউনিয়নে উজ্জল মিয়া ২ লাখ ১০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসাবে নিলামে বালু কিনে নেন।

​অবৈধভাবে স্তুপ করে রাখা বালু উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় সরকারের কোষাগারে অতিরিক্ত অর্থ জমা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান ও নিলাম প্রক্রিয়া চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২২:২৮:১৭   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ