সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন কুমিল্লার জেলার মো. জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি কাভার্ডভ্যান মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচপুর ব্রিজে উঠাকালীন সময়ে ব্রেক ফেল করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এসময় কাভার্ডভ্যানটি পেছন দিকে নেমে যাওয়াকালে মাইনুদ্দিন ঘটনাস্থল দিয়ে সড়ক পারাপার হচ্ছিল। ঠিক তখনই সে চাপা পড়ে যায় এবং তার মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, “চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।”

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৪   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ