জামালপুর-৪ ধানের শীষের প্রার্থী ফরিদুল কবীর শামীম, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর-৪ ধানের শীষের প্রার্থী ফরিদুল কবীর শামীম, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



জামালপুর-৪ ধানের শীষের প্রার্থী ফরিদুল কবীর শামীম, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জামালপুর প্রতিনিধি : আসন্ন নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত প্রার্থী হিসেবে ফরিদুল কবীর তালুকদার শামীম-এর নাম ঘোষণা করা হয়েছে। তিনি জামালপুর জেলা বিএনপির সভাপতি।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মহান আল্লাহর তায়ালার নিকট শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হয়।

মনোনয়নপ্রাপ্ত নেতা ফরিদুল কবীর তালুকদার শামীম তাঁর বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন।

তিনি দলের মধ্যে থাকা যেকোনো বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধতার সাথে কাজ করার এবং আগামী নির্বাচনের জন্য জোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। শামীম বলেন, “ঐক্যই আমাদের শক্তি। এই কঠিন সময়ে দলের সকল স্তরের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।”

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫২   ৫১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ