যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব: ডিসি
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আপনাদের যেমন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্মান করা হয়েছে, তেমনি আপনাদের কাজ হবে জনগণের প্রতি সেবা নিশ্চিত করা। আপনার সামনে যে সেবাগ্রহীতা দাঁড়াবে, তার কাগজপত্র ভালোভাবে দেখে বিনয় ও আন্তরিকতার সঙ্গে সমস্যার সমাধান করবেন। আমাদের কাজ জনগণ ও রাষ্ট্রের জন্য।”

সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব বিভাগের অধীনে ৭ ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত ১৪ জনের হাতে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “সরকারি চাকরির বিজ্ঞপ্তি এলেই সমাজে একটা ধারণা কাজ করে- ‘যদি’ আর ‘কিন্তু’। আমরা সেই ধারা ভাঙতে চেয়েছি। প্রথম দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই নিয়োগ হবে মাত্র ১১২ টাকায়। আজ সেই অঙ্গীকার পূরণ হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে পেরেছি। জুলাই-পরবর্তী বাস্তবতা ও ‘জুলাইয়ের স্পিরিট’ অনুযায়ী আমরা চাই, এদেশের মেধাবী সন্তানরা যেন বৈষম্যহীনভাবে সরকারি চাকরি পায়। আমাদের শহীদরা যে ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমি হয়তো পুরো সমাজ পরিবর্তন করতে পারব না, কিন্তু নিজেকে বদলাতে পারব। যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব। সরকারি চাকরিতে স্বচ্ছতা বজায় রেখে এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মাত্র ১১২ টাকা আবেদন ফি দিয়ে জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরিতে ১৪টি পদের জন্য ১,২৩৩ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার পর যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৮   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ