রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত

শহরের বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন রংপুর নাট্য কেন্দ্র তাদের ২৭তম বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে সংগঠনটি দুই দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসবের আয়োজন করে, যা শত-শত দর্শক মুগ্ধ করে।

দুই দিনব্যাপী বার্ষিক উৎসবের প্রথম দিনে গতকাল রোববার সন্ধ্যা ৭টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় পালা নাট্য ‘বিসর্জন কাব্য’।

‘বিসর্জন কাব্য’ নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন প্রখ্যাত নাট্যকার সুমিত মহন্ত। নাটক শেষে মঞ্চেই কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পরে একই স্থানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরএনকে সভাপতি প্রকৌশলী মাহবুবুল আলম খান। সভায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ, আরএনকে সাধারণ সম্পাদক রজ্জাক মুরাদ, সহ-সভাপতি আবুল খায়ের, সদস্য রেহেনা পারভীন শিল্পী, সাব্বির পারভেজ সাজিব, নাট্যব্যক্তিত্ব নিজামুল ইসলাম বাবুল, জি এম নাজু, মাসুদ করিম এবং নাট্যকর্মী মৃণাল।

আয়োজনের দ্বিতীয় দিনে আজ সোমবার সন্ধ্যায় একই মিলনায়তনে নাট্যকার সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় নাটক ‘নীল ললিতা’ মঞ্চস্থ হয়।

দুই দিনব্যাপী আয়োজিত এই নাট্যোৎসব উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার নাট্যপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৭   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির
সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ