শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড়
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড়

শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকার করায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীকে থাপ্পড় দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় কাইয়ুম ও তার সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে।

রাহাত হাসান কাইয়ুম নকলার ধুকুরিয়া গ্রামের সুরুজ মোওলার ছেলে এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।

ঘটনার সিসি টিভির ফুটেজে দেখা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কক্ষে প্রবেশ করে আলোচনা করেন ছাত্রদল নেতা রাহাত। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে টেবিলের ওপর প্রান্ত থেকে বা হাত দিয়ে থাপ্পড় মারেন রাহাত। পরে ওই কর্মকর্তা চেয়ার থেকে উঠলে আবারও ওই কর্মকর্তার ওপর হামলা করেন তিনি। এক পর্যায়ে কৃষি কর্মকর্তাকে টেনে হিঁচড়ে অফিস কক্ষ থেকে নিতে থাকলে বাইরে থাকা লোকজন তাদের থামানোর চেষ্টা করেন।

এ ঘটনায় দুজনকে আসামি করে নকলা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

এ দিকে, রাতেই ওই কৃষি কর্মকর্তার প্রত্যাহার দাবি করে নকলা শহরে মিছিল করেন রাহাতের অনুসারীরা।

অপরদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশন ।

ভুক্তভোগী মেহেদী জানান, দুজন লোক (রাহাত ও ফজলু) আমার অফিসে এসে জানতে চান আমি এখনো কেন বদলি হচ্ছি না, কারা কৃষি প্রণোদনা পেয়েছে এবং নেতাদের ভাগ কত।

এরপর তারা বলেন, ছাত্রদলের ভাগ তাদের দিতে হবে। আমি জানাই, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনৈতিকভাবে কারও ভাগ দেয়ার সুযোগ নেই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ওপর হামলা করেন।

এসব বিষয়ে জানতে রাহাত হাসান কাইয়ুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৪১   ২১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ