মায়ামি শহরের চাবি পেলেন মেসি

প্রথম পাতা » খেলাধুলা » মায়ামি শহরের চাবি পেলেন মেসি
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



মায়ামি শহরের চাবি পেলেন মেসি

দেখতে দেখতে দুই বছরের বেশি হয়ে গেল মেসি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। ২০২৩ সালে পিএসজি ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। এবার মায়ামি শহরের চাবি নিজের হাতে পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।

মূলত, মায়ামির এক প্রতীকী চাবি মেসির হাতে তুলে দেন ফ্রান্সিস। মেসিকে সম্মাননা দিতেই এ অভিনব পন্থা অবলম্বন করে মায়ামি কর্তৃপক্ষ। মায়ামির এক বিজনেস ফোরামে এই চাবি তুলে দেয়া হয় মেসির হাতে।

ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। সে বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন তিনি। তার কথা, ‘আমি মনে করি ১৯৯৪ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ফুটবলের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবারও এটি অসাধারণ কিছুই হবে। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রে ফুটবলের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সময়। আশা করি সবাই এ সুযোগটা কাজে লাগাবে।’

এদিকে ফুটবলের পাশাপাশি মেসিকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। মেসি জানিয়েছেন, ফুটবল-পরবর্তী জীবন নিয়েও ভাবছেন তিনি। মেসি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, একসময় তো সবকিছুই শেষ হয়। আমি শিখতে চাই। আমার জন্য নতুন কিছু আসছে, অন্য এক দুনিয়া। ধীরে ধীরে সেদিকে জড়িয়ে পড়ছি।’

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৩   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ