নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবরের ফাঁসি

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবরের ফাঁসি
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবরের ফাঁসি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদেককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান।
রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সাদিকুর ধারালো বঁটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। তদন্তে পুলিশ দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা উদঘাটন করে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলায় সাদিকুর রহমানকে ফাঁসির আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান কালের কণ্ঠকে বলেন, ‘দুজনকে হত্যার দায়ে আদালত আজ সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন।’

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩১   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ