১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে : গোলাম পরওয়ার

আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন।
তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে। সেই সঙ্গে আমাদের দাবিগুলোও জানানো হয়েছে। ১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে।

এর আগে দুপুর পৌনে ১টার পর তারা যমুনায় পৌঁছেন। সেখানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছে স্মারকলিপি দেন আট দলের প্রতিনিধিরা।

এসময় আদিলুর রহমান খান বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে এসে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে মিছিল সহকারে তারা যমুনার দিকে পদযাত্রা করেন।

তাদের দাবিগুলো হলো—

১. নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।

২. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা।

৩. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

৫. রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৬   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের
দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা জোরদারে তহবিল গঠন
জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে : স্পিকার
গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার
প্রথমবার ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, কর্মশালা উদ্বোধন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
চাঁপাইনবাবঞ্জ সীমান্তে ভারতীয় ৪ গরু জব্দ
৭৫ ওভারে পাকিস্তানের জয়ের লক্ষ্য ২৬৮ রান
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসককে নাট্যকুঞ্জের ফুলেল শুভেচ্ছা
ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ