প্রশিক্ষণ নিলেন সরিষাবাড়ীর পাট চাষীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশিক্ষণ নিলেন সরিষাবাড়ীর পাট চাষীরা
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



প্রশিক্ষণ নিলেন সরিষাবাড়ীর পাট চাষীরা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল হতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৭৫ জন পাট চাষী অংশ নেন। প্রশিক্ষণে পাট চাষীদের উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ এর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

​প্রশিক্ষণের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন এবং ​প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক আলম শরীফ খান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

​অনুষ্ঠানে সমন্বয়কারী জেলা পাট উন্নয়ন অফিসার আকরাম হোসেন, উপজেলা পাট কর্মকর্তা রিফাত হোসেন এবং পরিদর্শনে আব্দুল জলিল ও আওরঙ্গ জেব আতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২০   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ