টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, টিকা কাউকে জোর করে দেয়া যায় না। যারা এখনও টিকা গ্রহণ করেননি তাদের বোঝাতে হবে ও টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে। পূর্ণাঙ্গ লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতামূলক কাজ অব্যাহত রাখতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) আয়োজিত জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

রাসিকের এ প্রশাসক বলেন, টিকা প্রদানে ৮টি বিভাগের মধ্যে রাজশাহী এখনও প্রথম রয়েছে। এটা আমাদের সকলের সম্মিলিত কাজের ফল। টাইফয়েড টিকাদান সফল করতে আমাদের সকলের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে।

এখন স্কুল পর্যায়ে যেসব শিশু বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগকে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, ১২ অক্টোবর থেকে স্কুল পর্যায়ে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়ে ৩০ অক্টোবর শেষ হয়েছে। সিটি কর্পোরেশনে অবস্থিত ৬২১ টি স্কুলে ৯৮ হাজার ২৫৫ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৪ হাজার ১১০ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা শতকরা ৯৫.৭৮ ভাগ। ১ নভেম্বর থেকে কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে লক্ষ্যমাত্রার চেয়েও ১৯ দশমিক ২৫ ভাগ অধিক শিশুকে টিকা দেওয়া হয়েছে।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফিয়া আখতার, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো.হাবিবুর রহমান, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ, জেলা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৮   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ