তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই : জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই : জামায়াত আমির
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণরা আগামীর বাংলাদেশ কীভাবে গড়বে, তার রিহার্সেল হচ্ছে ছাত্রসংসদের মাধ্যমে। সেই তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই। অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে আমরা শুনতাম, দেখতাম, ছাত্রসংসদে যারা নির্বাচিত হতো, তারা কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়াতো, অসৎ উপায়ে রুজি করতো। তাই বর্তমান ছাত্রসংসদগুলোতে সততার পরীক্ষায় শতভাগ উন্নীত দেখতে চাই।
এখানে এক ভাগ ফেলও এই জাতি দেখতে চায় না।

শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, একজন নাগরিক হিসেবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই।
দেশের ককপিটে তোমাদের বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা। পেছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি জোগাব। ভুল করলে কানে কানে তোমাদের বলে সংশোধন করাব।
কথা না শুনলে হাতে ধরে বকা দেব। যদি তাও না শুনো তাহলে সম্মানের সঙ্গে আসন থেকে জাতিকে সঙ্গে নিয়ে তোমাদের সরিয়ে দেব। রাগ করো না। তোমাদের সেইভাবেই প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর নতুন নেতৃত্ব এমনভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে যাতে সমাজের স্লোগান ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’, সেটা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হবে।
আপনাদের নেতৃত্বের মাধ্যমে পাওয়া যাবে নতুন মানচিত্র।

ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রসংসদ নির্বাচনে সব দলের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। আপনাদের দায়িত্ব শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতির স্বপ্নসারথি হিসেবে এই স্বপ্নকে ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রতি জাতির পাওনা আছে। আশা করি আপনারা সেই প্রতিদান দেবেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৯   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ