আগামী ৫ ডিসেম্বর ঢাকায় খেলতে আসছে ব্রাজিল-আর্জেন্টিনা দল

প্রথম পাতা » খেলাধুলা » আগামী ৫ ডিসেম্বর ঢাকায় খেলতে আসছে ব্রাজিল-আর্জেন্টিনা দল
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



আগামী ৫ ডিসেম্বর ঢাকায় খেলতে আসছে ব্রাজিল-আর্জেন্টিনা দল

আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি— ব্রাজিল ও আর্জেন্টিনা। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল) বিষয়টি নিশ্চিত করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল— ব্রাজিল, আর্জেন্টিনা ও স্বাগতিক বাংলাদেশ। তবে এটি মূল জাতীয় দল নয়, বরং তিন দেশেই নিজেদের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে দল গঠন করা হবে।

ব্রাজিল দলের হয়ে মাঠে দেখা যাবে ফুটবল কিংবদন্তি কাফুকে। ব্রাজিলের ইতিহাসে অন্যতম সফল ডানপাশের ডিফেন্ডার তিনি। ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছে তার মাঝমাঠ থেকে নেওয়া সেই অবিশ্বাস্য শট, যা সরাসরি জালে জায়গা করে নিয়েছিল। এবার সেই ব্রাজিলিয়ান তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা।

শুধু কাফু নন, আরও অনেক সাবেক তারকা ফুটবলার আসবেন এই টুর্নামেন্টে। আর্জেন্টিনা ও ব্রাজিল— দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন থেকেই তাদের সাবেক খেলোয়াড়দের নিজ নিজ জাতীয় জার্সি পরে মাঠে নামার অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশের দল গঠন করা হবে দেশের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে। আয়োজকদের আশা, ঢাকাবাসী আবারও মাঠে ফিরবে ফুটবলের উন্মাদনা দেখতে।
প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

ফুটবলবিশ্বের দুই ঐতিহ্যবাহী নাম ব্রাজিল ও আর্জেন্টিনাকে একই মঞ্চে দেখতে পারার খবরে ইতোমধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমর্থকদের মাঝে। আয়োজকরা জানিয়েছেন, টিকিট বিক্রি ও অফিসিয়াল সূচি শিগগিরই প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৯   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ