৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

প্রথম পাতা » খেলাধুলা » ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
রবিবার, ৯ নভেম্বর ২০২৫



৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

দেশের ক্রীড়াঙ্গনে আবারও গৌরব অর্জন করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।

গত ৭ ও ৮ নভেম্বর বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দল অংশ নেয়।

শুক্রবার অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ৮টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করেন। তারা ৪টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ৪টি তাম্রপদক জয় করে দলীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রপদক পেয়ে রানার-আপ হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মো. মোখলেছুর রহমান। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডো দলের কোচ উপস্থিত ছিলেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, দেশের ক্রীড়াঙ্গনেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। জুডোতে এই অর্জন বিজিবির গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিজিবি জুডো, কাবাডি, বক্সিং ও অ্যাথলেটিক্সে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৯   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ