শীত নিয়ে সুসংবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীত নিয়ে সুসংবাদ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



শীত নিয়ে সুসংবাদ

দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশার। সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমন। শেষ রাতে হালকা শীতের অনূভুতি হলেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গরমের অস্বস্তি কাঁটছে না। তাই অনেকের মনে প্রশ্ন- কবে আসবে শীত?

আবহাওয়াবিদরা বলছেন, শীত অনুভূত হলেই তা শীতকালের শুরু নয়। সাধারণত রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নেমে আসলেই তাকে শীত বা শীতকাল বলা হয়।

এছাড়া শীতকাল বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা তারও নিচে নামতে শুরু করে তখনই শীতের অনুভূতি বৃদ্ধি পায়।

উদারহণ দিয়ে তিনি বলেন, ধরেন দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি আর রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি বা তার কম হয় তখন বোঝা যাবে শীত চলে এসেছে। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রিরও বেশি হয় সেটি প্রকৃতিতে শীতের বার্তা দেয়।

আবুল কালাম মল্লিক আরও বলেন, বাংলাদেশে সাধারণত মধ্য নভেম্বর থেকেই দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে শীত নামতে শুরু করে। সে হিসেবে নভেম্বরের ১৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শীতের আগমন টের পাওয়া যাবে। তবে ঢাকায় সেটি আসতে আরও কিছুটা সময় লাগতে পারে।

এ ছাড়া আগামী কয়েকদিনে বাতাসের গতিবেগ যদি বেড়ে যায় তখন কিছুটা ঠান্ডা পড়তে পারে। এ ছাড়া সূর্যের কিরণকাল যদি কমে যায় অর্থাৎ দিন ছোট হতে থাকে তখনও আস্তে আস্তে শীত বাড়বে।

বাংলাদেশ সময়: ৯:৫৪:০০   ২০১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ