জুলাই আন্দোলনকে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই আন্দোলনকে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মঈন খান
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



জুলাই আন্দোলনকে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আন্দোলনকে যারা শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চান তারা নিজস্ব ইচ্ছেই করতে পারেন তবে সেটা সঠিক বিশ্লেষণ না। বলেন, এ আন্দোলন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান, যার ফলে সফলতা এসেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন কিন্তু তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্ট ছাত্র জানতার বলা হলেও এটি একদিনে হয়নি, বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে এ আন্দোলনের সফলতা এসেছে।

এসময় আওয়ামী সরকার সমালোচনা করে তিনি, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিএনপির সকল দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৮   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ