মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ

মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী লাঙ্কাউই উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) ও অন্যান্য সংস্থা নিখোঁজদের উদ্ধারে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

গত ৬ নভেম্বর রাতে নৌকাডিুবির এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাটিতে মিয়ানমার, বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ৯০ জন কাগজপত্রবিহীন অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এমএমইএ জানিয়েছে, রোববার সাতজনের মরদেহ উদ্ধার ও ১৩ জনকে জীবিত উদ্ধারের পর সোমবার অনুসন্ধান ক্ষেত্র বাড়িয়ে ২৫৫ দশমিক ৬৬ বর্গ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। উদ্ধার অভিযানে সংস্থাটির পাঁচটি জাহাজ, একটি বিমানসহ রয়্যাল মালয়েশিয়ান নেভি, মেরিন পুলিশ, মৎস্য বিভাগ, দমকল ও সিভিল ডিফেন্স ফোর্স অংশ নিচ্ছে।

রোববার সন্ধ্যায় প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও সোমবার সকালে তা পুনরায় শুরু করা হয়। উদ্ধার হওয়া নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে মিয়ানমারের বুথিডাং এলাকা থেকে প্রায় ৩০০ জন যাত্রী একটি বড় জাহাজে (মাদার ভেসেল) চড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

থাইল্যান্ডের জলসীমা অতিক্রমের পর পাচারকারী চক্র যাত্রীদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়। এর মধ্যে একটি নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৫   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় বাড়ল তেলের দাম
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি
উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ