পাহাড়ে নানা আয়োজনে স্মরণ করা হলো মানবেন্দ্র লারমাকে

প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়ে নানা আয়োজনে স্মরণ করা হলো মানবেন্দ্র লারমাকে
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



পাহাড়ে নানা আয়োজনে স্মরণ করা হলো মানবেন্দ্র লারমাকে

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অবিসাংবাদিত নেতা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২ তম মৃত্যুবার্ষিকী পালন করছে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি, যুব সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন।

দিনটি উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে মহাজন পাড়া সূর্য শিখা ক্লাব থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি চেঙ্গী স্কোয়ার ঘুরে গিয়ে এমএন লারমার ভাস্কর্যে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা এমএন লারমার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে এমএন লারমার ভাস্কর্যের পাদদেশে এক স্মরণ সভার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমার সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা।

এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ সকল সমস্যা সমাধানের দাবি জানান। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর পাহাড়ি ছাত্র ছাত্রীরা পৃথক পৃথক শোক র‌্যালি বের করে।এছাড়াও খাগড়াছড়ি সদরের তেতুল তলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দিনটি পালন করা হচ্ছে।

উল্লেখ্য, প্রয়াত এমএন লারমা ১৯৮৩ সালের নিজের সংগঠনের কিছু বিভেদ পন্থীদের হাতে নিহত হন । এ সময় তার ৮ সহযোদ্ধা পরিমল বিকাশ চাকমা(রিপন),শুভেন্দু প্রভাস চাকমা (তুফান), অর্পনা চরন চাকমা (সৈকত), অমর কান্তি চাকমা(মিশুক), মনিময় দেওয়ান (স্বাগত), কল্যানময় খীসা (জুনি), সন্তোষময় চাকমা( সৈমিত্র), অর্জুন ত্রিপুরা (অর্জুন) একই সাথে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৩১   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ