সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে সাহেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে সাহেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে সাহেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব এনায়েতনগর, প্রধান বাজার ও গোদনাইল এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগ শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার ও শাকিল মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, রুবেল সর্দার, আরিফ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বী, সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময়, ছাত্রদল নেতা জুবায়েরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:১৫:১৫   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অস্বচ্ছল জাকেরদের মাঝে চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের পুঁজি সহায়তা প্রদান
সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ
স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে চীফ হুইপের শোক
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে: চিফ হুইপ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণীর ইন্তেকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত
প্রকৃত মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ খলনায়ক বানিয়েছিল: কবি হাফিজ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ