সিরাজগঞ্জে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্র পরিদর্শন করছে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্র পরিদর্শন করছে পুলিশ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



সিরাজগঞ্জে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্র পরিদর্শন করছে পুলিশ

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। এ ছাড়া সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিত করার জন্য উঠান বৈঠক এবং তথ্য অফিসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২২ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় তারা প্রার্থীদের অগ্রিম লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে এবং ভোটারদের সচেতন করছে। এ ছাড়া তারা সুষ্ঠু ভোট প্রয়োগে দায়িত্ব পালনের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। ভোটের দুই দিন পর পর্যন্ত তারা মাঠে থাকবে।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিত করার জন্য প্রতিটি উপজেলায় প্রশাসনের উদ্যোগে উঠান বৈঠক, অবহিতকরণ সভা ও প্রচারপত্র বিলি করা হচ্ছে।
পাশাপাশি জেলা তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ভোট কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা এবং সার্বিক বিষয়ে করণীয় সর্ম্পকে অবগত হতে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের প্রতিটি ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরো বলেন, পরিদর্শনকালে ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া ভোটারদের নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সিরাজগঞ্জ সর্বদা তৎপর রয়েছে।

জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মশিউর রহমান বলেন, ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮টি জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৫৬ হাজার ৪১৭ জন, নারী ১৩ লাখ ৩০ হাজার ৪০৫জন এবং হিজড়া ভোটার সংখ্যা ৩৬জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯২৩ টি। কক্ষের সংখ্যা ৫ হাজার ১৯৫টি। এছাড়া দুইটি অস্থায়ী কেন্দ্রে ৩৭২টি কক্ষ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২২:২৫   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মাদক কারবারিকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুরে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
তরুণদেরকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে : ভূমিমন্ত্রী
হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ