সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।

২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বন্দর উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষককের প্রতেককে ১ কেজি বারি সরিষা-৯ এর বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, হুমায়রা মহসিনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৭   ১২২ বার পঠিত