সরকারি হাসপাতালে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি হাসপাতালে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি: ডিসি
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



সরকারি হাসপাতালে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি: ডিসি

“গ্রিন অ্যান্ড ক্লিন” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা হাসপাতালেও সপ্তাহে একদিন করে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। পরবর্তীতে জেলার সব সরকারি হাসপাতালে নিয়মিতভাবে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুস্থতার মুহূর্তে সরকারি হাসপাতালই আমাদের ভরসা। এই স্থানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সেবামুখী রাখা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “হাসপাতালের নোংরা পরিবেশ পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের মধ্যেই পরিবর্তন আনতে হবে। দোষারোপ নয়, সবাই মিলে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

তিনি জানান, “শুধু হাসপাতাল নয়, জেলার সব সরকারি অফিসেও ধাপে ধাপে ‘ক্লিনিং ডে’ কার্যক্রম চালু করা হবে। মানুষের আস্থা পুনরুদ্ধারে এটি একটি যুগান্তকারী উদ্যোগ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০০   ২৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ