রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কাও দেখা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুষ্কৃতকারীরা পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করছে, তবে তারা এতে সফল হবে না। বাজারে সরবরাহ স্বাভাবিক আছে, তাই অযৌক্তিকভাবে দাম বাড়ানোর সুযোগ কেউ পাবে না। সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও বলেন, ‘লকডাউনে রাস্তা তেমন ফাঁকা নয়। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা দেখা যায়নি। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাটো দু-একটি ঘটনা ঘটলেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবাই যদি সহযোগিতা করে, তাহলে দেশের কোথাও কোনো সমস্যা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক আছে।’

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি।’

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩৮   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ