মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের
রবিবার, ১ মার্চ ২০২৬



মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলের সময় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি সামরিক স্থাপনা এড়িয়ে চলা এবং বাংলাদেশি দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রেখে তাদের সান্নিধ্যে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য সরকার পায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রবাসগমন প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘অনেক প্রবাসপ্রত্যাশী দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘প্রবাসে যেতে অতিরিক্ত অর্থ ব্যয়ের অন্যতম কারণ হলো প্রতারক দালালচক্র। সরকার অভিবাসন ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করছে।’

ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তার প্রথম পটুয়াখালী সফর। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে তিনি জেলায় আসেন এবং শুক্র ও শনিবার তার নির্বাচনী এলাকা গলাচিপা ও দশমিনায় সরকারি মতবিনিময় সভা ও দলীয় কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪১   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বেরোবিতে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত
জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার
বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
‘ঢাকার দুই সিটিতে ২০ হাজার, নারায়ণগঞ্জে ১৭ হাজারের বেশি অটোরিকশা’
স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: ফকির মাহবুব আনাম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ