নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

নতুন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১১   ২৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ