মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটাতে বুধবার একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৃহস্পতিবার থেকে মার্কিন সরকারের কার্যক্রম ফের শুরু হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৩ দিনের তহবিল স্থগিতকরণ যুক্তরাষ্ট্রকে অচল করে দেয় এবং লাখ লাখ কর্মীকে বেতন থেকে বঞ্চিত করে।

উদ্ভূত পরিস্থিতির জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করেছে।

গত বুধবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদনের জন্য ভোটে প্রস্তাবটি পাস হয়।

ট্রাম্পের সমর্থন তার দলকে ঐক্যবদ্ধ রেখেছে।

এটি ফেডারেল বিভাগ ও সংস্থাগুলো পুনরায় চালু করবে।

অনেক ডেমোক্র্যাট এটিকে দলীয় নেতাদের আত্মসমর্পণ হিসেবে দেখছেন, তাই তারা ক্ষুব্ধ।

ওভাল অফিসে বিলটি সইয়ের সময় ট্রাম্প ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। তিনি এক বছরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার সময় আমেরিকানদের এই বিশৃঙ্খলার কথা মনে রাখার আহ্বান জানান।

ট্রাম্প আরও বলেন, ‘আজ একটি স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমরা কখনোই জবরদস্তির কাছে নতি স্বীকার করব না।’

সেময় ট্রাম্পকে ছিলেন আনন্দিত রিপাবলিকান আইনপ্রণেতারা, যার মধ্যে অন্যতম ছিলেন হাউস স্পিকার মাইক জনসন।

ট্রাম্প বলেন, ‘যখন আমরা মধ্যবর্তী নির্বাচন কিংবা অন্যান্য বিষয়ে পৌঁছাব, আমাদের দেশের সঙ্গে তারা যা করেছে, তা ভুলে যাবেন।’

তিনি আরও বলেন, আমার স্বাক্ষরের মাধ্যমে ফেডারেল সরকার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে।

সাময়িক ছুটিতে পাঠানো প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবারও কাজে যোগ দেবেন। আর যেসব কর্মী কর্মরত ছিলেন কিন্তু বেতন পাননি, তাদের সব বকেয়া পরিশোধ করা হবে।

এর মধ্যে ৬০ হাজারের বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীও রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫৮   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ