আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



আজকের রাশিফল

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)

আজ আপনার জন্য দিনটি শুভ। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি সংক্রান্ত ঝামেলা দূর হওয়ার সম্ভাবনা প্রবল। সড়ক পারাপারে সাবধানতা অবলম্বন আপনাকে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি দেবে।

বৃষ (এপ্রিল ২০-মে ২০)

ছোটবেলার ভালোলাগা উঁকি দেবে। সেই ভালোলাগার আপনাকে অনেক দূরে নিতে পারে। অর্থ অর্জনের যোগ রয়েছে। বিদেশে যাত্রা শুভ নয়। বেকাররা সাবধানে চলবেন, অসাবধানতার জন্য চাকরি বোর্ডে খারাপ ফল আসতে পারে।

মিথুন (মে ২১-জুন ২০)

আজ আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন।

কর্কট (জুন ২১-জুলাই ২২)

আজ দুস্থদের সেবায় ব্যয় হতে পারে বেশ কিছু টাকা। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় গুরুত্বপূর্ণ কোনো কাজ ভুলে যেতে পারেন। তাই খেয়াল রাখতে হবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)

ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখী করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। কাছের কারো মাধ্যমে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)

ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যাণে অশুভ আজ দূরে সরে যাবে। অর্থ লেনদেনে সাবধানতা রাখুন।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)

আজ প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। রূপ সচেতনতায় আপনার অনেকটা সময় নষ্ট হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)

ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে আশার বাণী শুনতে পারবেন। পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)

আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথ বিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সাবধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)

বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতলা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)

প্রতিবেশীর কারো উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বিদের সঙ্গে কোনো বিচারকার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)

ভালোবাসার সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:২২   ১৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ