উন্নয়ন প্রকল্পে অচলাবস্থা, তালিকা জমা না দেওয়ায় চরপুটিমারীর উন্নয়ন স্থবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন প্রকল্পে অচলাবস্থা, তালিকা জমা না দেওয়ায় চরপুটিমারীর উন্নয়ন স্থবির
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



উন্নয়ন প্রকল্পে অচলাবস্থা, তালিকা জমা না দেওয়ায় চরপুটিমারীর উন্নয়ন স্থবির

জামালপুর প্রতিনিধি : ​সরকারি উন্নয়ন প্রকল্পের বিপুল বরাদ্দ পাওয়ার পরও শুধুমাত্র প্রকল্পের তালিকা জমা না দেওয়ার জটিলতায় জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বরাদ্দ থাকা সত্ত্বেও উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।

​উপজেলা দুর্যোগ ও ত্রাণ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে চরপুটিমারী ইউনিয়নের জন্য বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পে ১২ লাখ ১৪ হাজার ৮০ টাকা, টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পে ৮ লাখ ৯৭ হাজার ১৫৯ টাকা এবং খাদ্যশস্য প্রকল্পে ৭ দশমিক ২৪০ মেট্রিক টন চাল ও ৭ দশমিক ২৪০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়।

এদিকে ইউনিয়ন পরিষদ সময়মতো প্রকল্পের তালিকা উপজেলা অফিসে জমা না দেওয়ায় এই বিপুল পরিমাণ অর্থ ও খাদ্যশস্যের উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ।

​প্রকল্পের তালিকা জমা না দেওয়ার কারণ অনুসন্ধানে ইউনিয়ন পরিষদের দুই নেতার বক্তব্য উঠে এসেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শামছুজ্জামান সুরুজ মাস্টার অভিযোগ করেন, “১১টি প্রকল্পের মধ্যে স্থানীয় বিএনপি ৮টি প্রকল্প গ্রহণ করেছে। পরিষদে মাত্র ৩টি প্রকল্প দেওয়া হয়েছে। তাদের (বিএনপির) নেওয়া প্রকল্পের তালিকা জমা না দেওয়ায় আমি উপজেলা অফিসে জমা দিতে পারিনি।”

​অন্যদিকে, ১১নং চরপুটিমারী ইউনিয়ন বিএনপির (উত্তর) শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, “উপজেলা থেকে তালিকা জমা দেওয়ার সময়ের বিষয়টি আমাদের জানা ছিল না। আগামী রবিবারে এটি জমা দেওয়া হবে।”

​এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরে এ শেফা জানান, “চরপুটিমারী ইউনিয়নকে তালিকা দেওয়ার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই সময়ে তালিকা জমা না দেওয়ায়, চরপুটিমারী ছাড়া অন্য সব ইউনিয়নের প্রকল্পের তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছে।”

​অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান আশ্বাস দিয়েছেন, “এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২০:৪৬:৫৭   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ