ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্ব প্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন, আমি শেষ নবী ও রসুল। আমার পরে কোনো নবী আসবে না।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:১৩   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ