ঝিনাইগাতী থেকে বিপুল ভারতীয় মদ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝিনাইগাতী থেকে বিপুল ভারতীয় মদ উদ্ধার
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



ঝিনাইগাতী থেকে বিপুল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের সীমান্তঘেষা ঝিনাইগাতী গোমড়া গ্রামের একটি বাড়ি থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ওই গ্রামের মহরম আলীর এর ছেলে মাজাহারের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভারত থেকে আমদানি নিষিদ্ধ মদের চালান দেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তঘেষা গোমড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের মহরম আলীর ছেলে মাজাহারের (২৬) বাড়িতে তল্লাশি চালালে বাড়ির বিভিন্ন জায়গায় গোপনে মজুত করে রাখা নিষিদ্ধ ভারতীয় ৪৮৯ টি মদের বোতল উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাজাহার।

এবিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আল-আমিন জানান, গোমরা গ্রামের মহরম আলীর ছেলে মাজাহার একজন চিহ্নিত মদক কারবারী। তার বিরুদ্ধে জেলা নালিতাবাড়ী, ঝিনাইগাতী, ময়মনসিংহের ফুলপুর থানায় মাদক পাচারের অভিযোগে প্রায় অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে। তার বাড়ি থেকে ৪৮৯ বোতল মদ জব্দ করা হলেও তিনি পালিয়ে গেছে। তবে তাকে গ্রেফতার করতে আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০০   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ