শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে যেয়ে শেষে করে।

এসময় মিছিলে আন্দোলনকারীরা ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেয়।

মশাল মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেয় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। বলেন, ‘আমরা আজ এখানে দাড়িয়েছে গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে; তার বিচার চাইতে। আমরা এখানে দাড়িয়েছি জুলাইয়ের ১ হাজার ৫০০ শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগ কায়েম করতে আসিনি আমরা বিচার চাইতে এসেছি।’

তিনি বলেন, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোন রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দিবেন।’

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ডাইনোসর। আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগকে আর ফিরে পাওয়া যাবে না। ২০০ টাকায় টোকায় দিয়ে ভাড়া করে ককটেল মারলেই রাজনীতি হয় না। যারা দিল্লি চলে গেছে তারা আর কখনও ঢাকাতে আসবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনও এন্ট্রি হবে না। দিল্লির রাজনীতির কবর গত ৫ আগস্ট হয়ে গেছে দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না।’

জাহিদ আহসান বলেন, ‘শুধুমাত্র জুলাই গণহত্যায় শেখ হাসিনা কর্তৃক ঘটিত একমাত্র গণহত্যা নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ভুলন্ঠিত করেছে। শুরু করেছে শেখ মুজিব আর শেষ হয়েছে শেখ হাসিনা।’

বক্তব্যের শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে। কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হবে।’

বাংলাদেশ সময়: ২২:৫৫:২৪   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী
সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি - মির্জা ফখরুল
দ্রুততম সময়ে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় সরকার - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
বিটিভির গুণগত মান উন্নয়নের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না : ববি হাজ্জাজ
চলমান প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর
পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় : জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ