সৌদিতে বাস-ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে বাস-ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫



সৌদিতে বাস-ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের সবাই ভারতীয় নাগরিক।

সোমবার স্থানীয় সময় ভোররাতের দিকে মদিনার মুফরিহাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ওমরাহযাত্রীদের নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলো।

দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। সংশ্লিষ্টদের ধারণা, এ কারণে এতো মানুষ হতাহত হয়েছেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ওমরাহযাত্রীদের অধিকাংশই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহত ৪২ জনের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু।

উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে গেছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা অজানা।

এবার মেক্সিকোতে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে জেন জিএবার মেক্সিকোতে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে জেন জি
ইউক্রেনে জাপোরিঝিয়ার দুটি জনপদ দখলে নেয়ার দাবি রাশিয়ারইউক্রেনে জাপোরিঝিয়ার দুটি জনপদ দখলে নেয়ার দাবি রাশিয়ার

তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাস কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:১৫   ২১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ