স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। তবে আগে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এটার অগ্রগতি কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। মূল্যটা আসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।

তিনি বলেন, বডি ক্যামেরা আসবে হয়ত এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব এম্বিশিয়াস ওয়েতে শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব এলাকা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি।

ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটর করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে তারা কেনাবে।

আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো এখন কি সেটা কমবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে।

কবে নাগাদ কেনা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অতিশিগগিরই ওরা হয়ত পরের সপ্তাহে নিয়ে আসবেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৭   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী
রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত
ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা
ব্যাংক থেকে করপোরেট ঋণ কমানো হবে : গভর্নর
আমদানি বাড়লেও নাগালের বাইরে খেজুর, দাম কমছে না কেন?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ